Somoy TV
কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।মঙ্গলবার (১২ মে) রাতে কোতোয়ালি মডেল থানা এলাকার দ্বিতীয় মুরাদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আমজাদ হোসাইন রিপন কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।আরও পড়ুন: যশোরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক র্যাব জানায়, রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আমজাদ হোসাইন রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপন দীর্ঘদিন ধরে দ্বিতীয় মুরাদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।আরও পড়ুন: সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ‘মেজ জাহাঙ্গীর বাহিনী প্রধান’ আটকর্যাব আরও জানায়, র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site