Collector
হামের উপসর্গে ভর্তি হওয়া ৭০ ভাগ রোগী ঢাকার বাইরের | Collector
হামের উপসর্গে ভর্তি হওয়া ৭০ ভাগ রোগী ঢাকার বাইরের
Somoy TV

হামের উপসর্গে ভর্তি হওয়া ৭০ ভাগ রোগী ঢাকার বাইরের

হামের উপসর্গে ভর্তি হওয়া ৭০ শতাংশের বেশি রোগী ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর এখন চিকিৎসা পাচ্ছেন তারা।চিকিৎসকরা বলছেন, কম সচেতনতা প্রবণ এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেই এখন ছড়াচ্ছে হাম। এছাড়া সাধারণ জ্বর হলেও ফার্মেসি নির্ভর না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।প্রায় দুই মাসেও লাগাম টানা যায়নি হামের সংক্রমণ। ১৫ মার্চ থেকে সংক্রমণ ছাড়িয়েছে ৫০ হাজার এবং মৃত্যু ৪০০। আরও পড়ুন: হামে শিশু মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীরঢাকার দুই সিটিতে রোগীর সংখ্যা কিছুটা কমলেও বাড়ছে সিটির আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘনবসতি হওয়ায় বাড়ছে এসব এলাকার সংক্রমণ।এছাড়া রাজধানীতে ভর্তি রোগীদের বেশিরভাগই এখন ঢাকার বাইরের। বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর এখন চিকিৎসা পাচ্ছেন তারা। এমন অভিযোগ অভিভাবকদের।৭০ শতাংশের বেশি ঢাকা সিটির বাইরের রোগী। চিকিৎসকরা বলছেন, সাধারণ জ্বর হলেও ফার্মেসি নির্ভর না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম পরবর্তী নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতা রোধ করতে হাম থেকে সুস্থ হওয়ার পরও শিশুদের ভিটামিন-এ সহ পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের।

Go to News Site