Collector
পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান | Collector
পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান
Somoy TV

পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।বুধবার (১৩ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং উপাচার্যের অপসারণ, বহিরাগতদের হামলার বিচার ও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ঘটনা ঘটছে। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তারা ক্ষুব্ধ। হামলার বিচার এবং উপাচার্যের অপসারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।আন্দোলনকারীরা জানান, আন্দোলনের প্রথম দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বহিরাগতরা হামলা চালায়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আরও পড়ুন: পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বহিরাগতদের হামলাহামলার ঘটনায় ইতোমধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও উপজেলা বিএনপির কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগের প্রভাষক ডা. মো. মহিবুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এবং পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ অন্যরা।

Go to News Site