Collector
সবার অগোচরে প্রতিবন্ধী কিশোর পড়ল পুকুরে, পরে মরদেহ উদ্ধার | Collector
সবার অগোচরে প্রতিবন্ধী কিশোর পড়ল পুকুরে, পরে মরদেহ উদ্ধার
Somoy TV

সবার অগোচরে প্রতিবন্ধী কিশোর পড়ল পুকুরে, পরে মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে পুকুরে ডুবে সিয়াব (১২) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে পৌরসভার কাগজপুকুর এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।সিয়াব কাগজপুকুর গ্রামের বকুল হোসেনের ছেলে।পরিবারের সদস্যরা জানান, জন্ম থেকেই সিয়াব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা সবসময় তাকে নজরে রাখতেন। সকালে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরের কাছে চলে যায়। একপর্যায়ে পানিতে পড়ে গেলে সেখানে কেউ উপস্থিত না থাকায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।আরও পড়ুন: শ্রীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুকিছুক্ষণ পর পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করেন।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বিভিন্ন সূত্রে তারা প্রতিবন্ধী শিশুটির পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছেন। পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে বলে জানান ওসি।

Go to News Site