Collector
শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায় | Collector
শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়
Somoy TV

শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১৯৯ তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে  দূরের মুসল্লিদের জন্য থাকছে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে আইন- শৃঙ্খলা পরিস্থিতি,  মাঠের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবিসহ বিপুল পরিমাণ র্যাব -পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়।আরও পড়ুন: ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, কাটবেন যেভাবেকিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ , জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রমজান আলী মারুফসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Go to News Site