Collector
বিসিবির নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন | Collector
বিসিবির নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন
Somoy TV

বিসিবির নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন দেয়ার বাধ্যবাধকতা ছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির ওপর। সে লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করছে তারা।বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। আর দুই সদস্য হলেন–গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।আরও পড়ুন: পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশএই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  নির্বাচন কমিশন ২০২৬ এর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পর্কিত সকল প্রয়োজনীয় কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধি অনুসারে পরিচালনা ও তদারকি করবে।

Go to News Site