Somoy TV
গাজীপুরের শ্রীপুরে সালিশে ডেকে নিয়ে ষাটোর্ধ্ব এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জয়নাল আবেদিনকে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।শিশু (৭) ধর্ষণের অভিযোগে মারধরের দুদিন পর সোমবার (১১ মে) চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদিনের মৃত্যু হয়। মঙ্গলবার (১২ মে) রাতে তাকে দাফন করা হয়েছে।এ দিকে এ ঘটনার পর থেকে ধর্ষণের শিকার ওই শিশুর পরিবার পলাতক রয়েছে।এর আগে শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারে এ ঘটনা ঘটে।নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।আরও পড়ুন: যশোরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহতনিহত জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার (৯ মে) ফাওগান বাজারের পাশে এক শিশুকে বাবা ধর্ষণ করছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বাবাকে ডেকে নেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রাশিদুল ইসলাম। ফাওগান বাজারের পাশে স্কুলমাঠে বাবাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।’তিনি আরও বলেন, ‘বাবাকে তিন দফা পিটিয়ে গুরুতর আহত করার পর বাজারের পাশে তমিজ উদ্দিনের ফার্মেসির (ওষুধের দোকান) সামনে ফেলে রেখে যায়। পরে মেম্বারের নেতৃত্বে বসতবাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। বাবাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তারা বাধা দেন। অনেক কষ্ট করে বাবাকে উদ্ধার করে বাড়ির কাছে নিয়ে গেলে আবারো এসে হামলা করে বাবাকে মারধর করা হয়।’নিহতের আরেক ছেলে মনির হোসেন বলেন, ‘মেম্বার রাশিদুল ইসলাম বাবাকে ডেকে নেয়ার পরপরই মারধর শুরু করে। একপর্যায়ে তারা বাবার অণ্ডকোষ চেপে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে। কয়েক দফা মারধর করার পর বাবাকে একটি অটোরিকশায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মে) সকালে বাবার মৃত্যু হয়।তিনি আরও জানান, ‘বাবাকে নির্দয়ভাবে পিটিয়ে খুন করলো একটি চক্র। ময়নাতদন্তের পর মঙ্গলবার (১২ মে) রাতে বাবাকে দাফন করা হয়েছে।’আরও পড়ুন: ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহতস্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘ইউপি সদস্য ডেকে নেয়ার পরপরই ধর্ষণের সাজানো মিথ্যা অভিযোগ তুলে জয়নাল আবেদিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করল। আমরা এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি। তিনি খুবই ভালো মানুষ ছিলেন।’এ দিকে এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘কয়েকজনের একটি সঙ্ঘবদ্ধ দল পিটিয়ে একজনকে হত্যা করছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে ব্যস্ত থাকায় এখনও মামলা দায়ের করেননি। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু হবে।’তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
Go to News Site