Collector
এক সপ্তাহ পরই বাজারে আসছে পাবনার লিচু | Collector
এক সপ্তাহ পরই বাজারে আসছে পাবনার লিচু
Somoy TV

এক সপ্তাহ পরই বাজারে আসছে পাবনার লিচু

আর মাত্র এক সপ্তাহ। এরপরই রসালো স্বাদ নিয়ে বাজারে উঠতে শুরু করবে পাবনার দেশীয় লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের আশা করছে কৃষি বিভাগ; সম্ভাবনা রয়েছে শত কোটি টাকা বাণিজ্যের। তাই লাভের আশায় শেষ মুহূর্তের বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা ও দাশুড়িয়া এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি বাগান এখন সবুজ আর লালচে ফলের সমারোহে মুখর। গাছে গাছে ঝুলছে থোকা থোকা লিচু। দেশি জাতের লিচু বাজারে উঠতে আর কয়েকদিন বাকি থাকায় শেষ সময়ের পরিচর্যায় বাগানিরা বেশ ব্যস্ত। তবে দেশি লিচুর পর মে মাসের শেষের দিকে বাজারে আসবে চায়না থ্রি ও বোম্বে জাতের লিচু। আরও পড়ুন: নবাবগঞ্জের সুমিষ্ট আম, সম্ভাবনা থাকলেও বাধা অভিজ্ঞতার অভাব সারাদেশে লিচুর চাহিদার একটি বড় অংশ পূরণ করে ঈশ্বরদীর লিচু। বাগান মালিকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন বেশ ভালো হয়েছে। সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে ভালো দাম পাওয়ার ব্যাপারে তারা দারুণ আশাবাদী। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক ও কৃষিবিদ মো. নূরে আলম বলেন, ‘এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও জানান, জেলায় এবার চার হাজার ৭০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার মেট্রিক টন।

Go to News Site