Collector
এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আটক ৪ | Collector
এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আটক ৪
Somoy TV

এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আটক ৪

যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত এবং মারধরের অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ হামলায় গুরুতর আহত এক পরীক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।বেনাপোল পোর্ট থানা পুলিশ বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই চার কিশোরকে আটক করে। আটকরা হলো ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৬), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)। পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী ঘুরতে বের হয়। তারা কেন্দ্রের পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় গেলে স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। আরও পড়ুন: সবার অগোচরে প্রতিবন্ধী কিশোর পড়ল পুকুরে, পরে মরদেহ উদ্ধার শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করলে গ্যাংয়ের সদস্যরা তাদের বেধড়ক মারধর করে। এতে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site