Collector
কমিটিতে নাম আসার একদিন পরই ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার পদত্যাগ | Collector
কমিটিতে নাম আসার একদিন পরই ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার পদত্যাগ
Somoy TV

কমিটিতে নাম আসার একদিন পরই ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার পদত্যাগ

দীর্ঘ সাড়ে ৮ বছর পর ঘোষণা করা হয়েছে ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি। কিন্তু নতুন কমিটি দেয়ার একদিন পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া বখতিয়ার মাহমুদ।গত ১২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নতুন কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহরিয়ার রাসেল।এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।কিন্তু কমিটি দেয়ার একদিন পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।  পোস্টে তিনি বলেন, ‘স্বার্থ নয়, আদর্শের ডাকেই জীবনের সবচেয়ে সোনালী সময়টুকু উৎসর্গ করেছি এই দলের জন্য। বিদায় ছাত্রদল, আল্লাহ ভরসা!’।বখতিয়ারের এই পোস্ট ঘিরে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে এই সিদ্ধান্ত  না নেওয়ার অনুরোধ জানিয়েছে। আবার অনেকে শুভ কামনা জানিয়েছেন। আরও পড়ুন: বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, রাহুল সম্পাদকএ ব্যাপারে বখতিয়ার মাহমুদ বলেন, দলের দুর্দিনে অনেক লড়াই সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা শিকার হয়েছি। আমি মনে করি, আমাকে মূল্যায়ন করা হয়নি। আমাকে যে পদ দেওয়া হয়েছে তাতে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে নব-গঠিত ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, বখতিয়ারের কাছ থেকে আমরা কোনো চিঠি বা পদত্যাগপত্র পাইনি। তিনি যদি পদত্যাগ করেন তাহলে পদত্যাগপত্র পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।এর আগে ২০১৮ সালের ৬ জুন সমেনুজ্জামান সমেনকে সভাপতি ও  মুশফিকুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

Go to News Site