Collector
মিরপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫ | Collector
মিরপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫
Somoy TV

মিরপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫

বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগে।মঙ্গলবার (১২ মে) মিরপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানার ৫০ জন, পল্লবী থানার ২৪ জন, কাফরুল থানার ১৫ জন, শাহআলী থানার ১৬ জন, দারুস সালাম থানার ৪৪ জন, ভাষানটেক থানার ১০ জন ও রূপনগর থানার ১৬ জন রয়েছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমে এই তথ্য জানান। আরও পড়ুন: মৃত্যুদণ্ড এড়াতে ২৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি, অবশেষে ধরা তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।’

Go to News Site