Somoy TV
কয়েক দিনের নাটকীয় পরিস্থিতির পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ফিরেছেন ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। ৭৮ বছর বয়সি এই অভিজ্ঞ কোচের অধীনেই আগামী বিশ্বকাপে খেলবে ক্যারিবীয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি কোচ হিসেবেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।গত নভেম্বরে অ্যাডভোকাটের কোচিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে কুরাসাও। মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশটি বিশ্বকাপে ওঠা সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবেও ইতিহাস গড়েছে। তবে মেয়ের অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়েন এই ডাচ কোচ।তার জায়গায় নিয়োগ দেয়া হয় আরেক ডাচ কোচ ফ্রেড রাটানকে। কিন্তু মার্চে চীনের কাছে ২-০ ও অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে হারের পর রাটানের বিরুদ্ধে খেলোয়াড়দের অসন্তোষের খবর ছড়িয়ে পড়ে। ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং খেলোয়াড়দের পক্ষ থেকেও অ্যাডভোকাটকে ফিরিয়ে আনার দাবি ওঠে।আরও পড়ুন: বিশ্বকাপের কারণে শিক্ষাবর্ষ সংক্ষিপ্ত করার পরিকল্পনা বাতিল করল মেক্সিকো প্রথমে কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনা কোচ পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিলেও পরিস্থিতির চাপে সোমবার (১১ মে) পদত্যাগ করেন ৬৩ বছর বয়সি রাটান। এরপর মঙ্গলবার (১২ মে) অ্যাডভোকাটের সঙ্গে সমঝোতা করে তাকে আবার দায়িত্বে ফেরানো হয়।নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, পিএসভি ও রেঞ্জার্স সহ বহু দলকে কোচিং করানো অ্যাডভোকাটের এটি হবে তৃতীয় বিশ্বকাপ। আগামী ১৪ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কুরাসাও।
Go to News Site