Somoy TV
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরার্ড পিকে আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছেন। কারা ফাইনালে উঠবে, কে হবে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় এসব বিষয়ে নিজের অনুমান জানিয়েছেন পিকে। অবাক করার মতো ব্যাপার, শিরোপার দাবিদারদের তালিকায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রাখেননি এই ৩৯ বছর বয়সী।বার্সেলোনার কিংবদন্তি এই ডিফেন্ডার মনে করেন, সহ-স্বাগতিক মেক্সিকোর ক্লাব সি.ডি. গুয়াদালহারা স্ট্রাইকার আরমান্দো গঞ্জালেস হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। আরমান্দোর দল মেক্সিকো গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলবে।পিকে আরও ভবিষ্যদ্বাণী করেছেন যে বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল হবেন এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতবেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর আগে এই ফরাসি ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন এবং ২০২২ সালে রানার্সআপ হয়েছেন। এবার তিনি কোচ দিদিয়ের দেশামের অধীনে আরেকটি শিরোপার স্বপ্ন দেখছেন।অন্যদিকে, পিকে মনে করেন, এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি হতাশ করবে ব্রাজিল, যদিও তারা কোচ কার্লো আনচেলত্তির অধীনে সাফল্যের স্বপ্ন দেখছে। আর চমকপ্রদ দল হিসেবে তিনি বেছে নিয়েছেন মেক্সিকোকে, যারা গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল। আরও পড়ুন: ৭৮ বছর বয়সে আবার কুরাসাওয়ের দায়িত্বে ডাচ কোচ৩৯ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার মনে করেন, বিশ্বকাপের ফাইনালে স্পেনের মোকাবেলা হবে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স এবং শেষ পর্যন্ত স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতবে। তবে বর্তমান বিশ্বকাপ সূচি অনুযায়ী, দুই দলই যদি নিজেদের গ্রুপে শীর্ষে থাকে, তাহলে তারা ফাইনালে নয়, বরং সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে।আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আর ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে এবারের আসরের ফাইনাল।
Go to News Site