Somoy TV
দেশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মূলধারার স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রধানমন্ত্রীর সভা শেষে ব্রিফিংয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি এসব পরিবারগুলোকে সামাজিকভাবে কিভাবে ভালো পরিবেশ দেয়া যায় কিভাবে সে ব্যাপারেও পরিকল্পনা করছে সরকার।আরও পড়ুন: সব মানুষের আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানেরএসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করতে চান প্রধানমন্ত্রী। সেলক্ষ্যে প্রতিবন্ধী সমাজকে এগিয়ে নিতে একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। সমস্যা চিহ্নিত করে সমাধানে ভুক্তভোগীদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
Go to News Site