Collector
কাবা শরিফ তাওয়াফের দোয়া | Collector
কাবা শরিফ তাওয়াফের দোয়া
Somoy TV

কাবা শরিফ তাওয়াফের দোয়া

হজ প্রেমময় ইবাদত। এটি ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। এটি শারীরিক ও আর্থিক ইবাদত। এর গুরুত্বপূর্ণ একটি বিধান তাওয়াফ। কাবা ঘরের চারপাশ ৭ বার প্রদক্ষিণ করাই তাওয়াফ।নিয়ম হল প্রথমে হাজারে আসওয়াদ (কালো পাথরের) কাছে যাওয়া। ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে এ পাথরকে চুমু দিয়ে তাওয়াফ শুরু করা। কিন্তু রমজান ও হজের মৌসুমে প্রচণ্ড ভিড় থাকে। বয়স্ক, বৃদ্ধ ও মহিলাদের জন্য পাথর চুম্বনের কাজটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আরও পড়ুন: দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া কি জায়েজ?তাওয়াফের দোয়া -- اَللَّهُمَّ إِيْمَانًا بِكَ وَتَصْدِيْقًا بِكِتَابِكَ وَوَفَاءً بِعَهْدِكَ وَاتِّبَاعًا لِسُنَّةِ نَبِيِّكَ مَحَمَّدٍ -صلى الله عليه وسلم উচ্চারণ: আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদিকান বিকিতাবিকা ওয়াওফায়ান বিআহদিকা ওয়া ইত্তিবায়ান লিসুন্নাতি নাবিয়্যিকা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। (অর্থ: হে আল্লাহ! তোমার প্রতি ঈমান এনে, তোমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, তোমার সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য তোমার নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের অনুসরণ করে এ তাওয়াফটি করছি।) প্রথম তিন চক্রে পুরুষগণ ছোট ছোট পদক্ষেপে দৌড়ের ভঙ্গিতে সামান্য একটু দ্রুতগতিতে চলতে চেষ্টা করবেন। আরবিতে এটাকে ‘রমল’ বলা হয়। বাকি চার চক্র চলতে হয় সাধারণ হাঁটার গতিতে। মক্কায় প্রবেশ করে প্রথম যে তাওয়াফটি করতে হয়, শুধু এটাই প্রথম তিন চক্রের (রমল) বিধান। এরপর যতবার তাওয়াফ করবেন ততবার আর রমল করতে হবে না। মহিলাদের রমল করতে হয় না। পুরুষরা ইহরামের গায়ের কাপড়টির একমাথা ডান বগলের নিচ দিয়ে এমনভাবে পেঁচিয়ে দেবেন, যাতে ডান কাঁধ, বাহু ও হাত খোলা থাকে। কাপড়ের বাকি অংশ ও উভয় মাথা (কাপড়ের) দিয়ে বাম কাঁধ ও বাহু ঢেকে ফেলতে হবে। আরও পড়ুন: কোরবানির গোশত ৩ দিনের বেশি রাখা কি জায়েজ? তাওয়াফ করা অবস্থায় খুব বেশি বেশি জিকির, দোয়া ও তাওবা করতে হয়। এ সময় কোরআন তিলাওয়াতও করা যায়। নিজ ভাষায় নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে বলা এবং মিনতি সহকারে কিছু চাওয়া যায়। দলবেঁধে সমস্বরে জোরে জোরে দোয়া করে অন্যদের দোয়ার মনোযোগ নষ্ট করা উচিত নয়। আরবিতে দোয়া করলে এগুলোর অর্থ জেনে নেয়ার চেষ্টা করতে হবে, যাতে আল্লাহর সাথে আপনি কী বলছেন তা যেন হৃদয় দিয়ে অনুভব করা যায়।

Go to News Site