Somoy TV
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে ২ শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং পরিচালক ফারহানা রহমান।আগামী ১৭ মে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নাম ফিল্ম আর্কাইভের দাফতরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।আরও পড়ুন: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধাদেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে সৃজনশীলভাবে তুলে ধরার লক্ষ্যে চিত্রাঙ্কন শেষে আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।সূত্র: বাসস
Go to News Site