Somoy TV
গ্রেস হ্যারিসকে ফিরিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা পাননি ডারসি ব্রাউন। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েছেন লুসি হ্যামিল্টন।ইংল্যান্ড ও ওয়েলসে আগামী ১২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়ার দল ১৫ সদস্যের। দলকে নেতৃত্ব দেবেন সোফি মলিনাক্স, তার ডেপুটি হিসেবে থাকছেন অ্যাশলে গার্ডনার ও তাহলিয়া ম্যাকগ্রা।গ্রেস হারিস মার্চে ক্যারিবিয়ান সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না। অ্যানাবেল সাদারল্যান্ড ছিলেন বিশ্রামে। হ্যামিল্টনের সুযোগ পাওয়ার কারণ সাম্প্রতিক সময়ে তার দারুণ পারফরম্যান্স। গত সপ্তাহে ২০ বছরে পা দেওয়া এই বাঁহাতি পেসার মার্চে তিন ফরম্যাটেই অভিষেকেই উজ্জ্বল ছিলেন।আরও পড়ুন: নিউজিল্যান্ড টেস্টের জন্য ইংল্যান্ড দলে তিন নতুন মুখহ্যামিল্টন অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকা সাতজন পেস অপশনের একজন। বাকি পেসারদের মধ্যে আছেন মেগান স্কাট, কিম গার্থ, অলরাউন্ডার এলিস পেরি, সাদারল্যান্ড, ম্যাকগ্রা ও নিকোলা ক্যারি। ক্যারি ২০২০ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন। আর এলিস পেরি খেলবেন নিজের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৯ সালের উদ্বোধনী আসর থেকে তিনি প্রতিটি সংস্করণেই অংশ নিয়েছেন।অস্ট্রেলিয়া স্কোয়াডসোফি মলিনাক্স (অধিনায়ক), অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, নিকোলা ক্যারি, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, গ্রেস হ্যারিস, অ্যালানা কিং, ফোয়েব লিচফিল্ড, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়েরহ্যাম।রিজার্ভ: তাহলিয়া উইলসন।
Go to News Site