Somoy TV
আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এক সিনেটরকে গ্রেফতার করতে পুলিশ ও মেরিন সেনারা ফিলিপিন্সের সিনেটে প্রবেশ করলে, সেখানে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।আল জাজিরার জামেলা আলিন্দোগান জানিয়েছেন, বুধবার (১৩ মে) সন্ধ্যায় রাইফেল ও সুরক্ষামূলক সরঞ্জাম পরিহিত সৈন্যরা আইনসভা ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার কয়েক মিনিট পরেই গোলাগুলি শুরু হয়। এসময় সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালান। তবে কারা গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ফিলিপিন্সের সিনেটর রোনাল্ড দেলা রোসা এর আগে বলেছিলেন, তিনি তার গ্রেফতারের আশঙ্কা করছেন এবং তাকে আটক ও আইসিসিতে পাঠানো থেকে বিরত রাখতে জনগণকে আইনসভায় আসার আহ্বান জানিয়েছিলেন। আরও পড়ুন: গ্রিসে বন্দুক হামলা, আহত ৫ ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেলা রোসা বলেন, ‘আমি আপনাদের কাছে আবেদন করছি। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আর কোনো ফিলিপিনোকে হেগ-এ নিয়ে আসতে দেবেন না।’ দেলা রোজার বার্তার পর সিনেট সার্জেন্ট-অ্যাট-আর্মস মাও আপলাস্কা বলেন, ফিলিপিন্সের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এর আগে সিনেট ভবনের বাইরে জড়ো হচ্ছিলেন। সূত্র: আল জাজিরা
Go to News Site