Collector
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২, তীব্রতর হচ্ছে সংঘাত | Collector
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২, তীব্রতর হচ্ছে সংঘাত
Somoy TV

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২, তীব্রতর হচ্ছে সংঘাত

লেবাননে আজ বুধবার (১৩ মে) ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এই হামলাগুলো চালানো হয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী বৈরুতের দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি উপকূলীয় মহাসড়কে গাড়ি লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ৮ জন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এর পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানের কাছে আরেকটি হামলায় একজন নিহত হন। টায়ার জেলার আরও তিনটি পৃথক স্থানে গাড়ি লক্ষ্য করে হামলায় আরও তিনজনের মৃত্যু হয়। ইসরাইল এসব হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে তারা ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। আরও পড়ুন: হরমুজ খোলার অভিযানে নজরদারি বিমান পাঠানোর ঘোষণা অস্ট্রেলিয়ার অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর নতুন হামলা চালিয়েছে, যার মধ্যে কামিকাজে ড্রোন ব্যবহারও রয়েছে। ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান এই সংঘাত এখন আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে বেসামরিক এলাকায় হামলার ঘটনা বাড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

Go to News Site