Collector
প্রশিক্ষণ-সেমিনারে কর্মকর্তাদের অংশগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা | Collector
প্রশিক্ষণ-সেমিনারে কর্মকর্তাদের অংশগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
Somoy TV

প্রশিক্ষণ-সেমিনারে কর্মকর্তাদের অংশগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত ও স্বার্থের সংঘাত রোধে সরকারি বা বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত বিভিন্ন ট্রেনিং, সেমিনার বা সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।বুধবার (১৩ মে)  হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।এতে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত সকল ধরনের প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেবা গ্রহণকারী অথবা বাংলাদেশ ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ বা সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করতে পারবেন না। আরও পড়ুন: এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার​হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর অনুমতি সাপেক্ষে সরকারি বা বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। তবে আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করতে পারবেন না।​সার্বিকভাবে, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত হয় এরূপ সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার বা সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদিতে আয়োজক সংস্থার সম্মানীর বিনিময়ে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।​উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Go to News Site