Collector
ইউল্যাবে আলিসের হ্যাটট্রিক, বসুন্ধরায় মাহফিজুলের সেঞ্চুরি | Collector
ইউল্যাবে আলিসের হ্যাটট্রিক, বসুন্ধরায় মাহফিজুলের সেঞ্চুরি
Somoy TV

ইউল্যাবে আলিসের হ্যাটট্রিক, বসুন্ধরায় মাহফিজুলের সেঞ্চুরি

আলিস আল ইসলামের হ্যাটট্রিকটির বিস্তৃতি দুটি ভিন্ন ওভারে। তার করা ২৩তম ওভারের পঞ্চম বল বোল্ড হন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক সালমান হোসেন ইমন। পরের বলে একই ঘটনার পুনরাবৃত্তি করে আলিস তুলে নেন মাহফুজুল ইসলামকে। প্রাইম ব্যাংকের এই স্পিনারের সামনে এরপর হ্যাটট্রিকের সম্ভাবনা।ইউল্যাবের এই ম্যাচটিতে আলিস এরপর বল হাতে নেন ২৫তম ওভারে। হ্যাটট্রিক আদায় করা বলটিতে তিনি তুলে নেন আরিদুল ইসলাম আকাশের উইকেট। হ্যাটট্রিকের আগে আলিস একটি উইকেট নিয়েছিলেন, পরে নেন দুটি। ৯.২ ওভারে ৬ উইকেট নিতে খরচ করেন মাত্র ২১ রান, তাতে ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নামা গাজী গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে।১৯৮ রানের বড় জয় পাওয়া প্রাইম ব্যাংক ৩০৩ রান তুলেছিল শাহাদাত হোসেন (৭১), আজিজুল হাকিম (৭৮) ও শামিম হোসেনের (৫১) ফিফটিতে। শেষদিকে ১৭ বলে ৪২ রানের ঝড় তুলেন আবু হায়দার। এই জয়ে চতুর্থ রাউন্ড শেষে টেবিলের শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিংয়ের সমান ৮ পয়েন্ট হলো তাদের।পুবেরগাঁওয়ে আলিসের মতোই ৬ উইকেট পেয়েছেন মোহামেডানের মৃত্যুঞ্জয় চৌধুরী। তার তোপে ৮০ রানে গুটিয়ে গেছে বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস। এনামুল হক ও মোহাম্মদ নাইমের ব্যাটে মোহামেডান এই রান তাড়া করেছে ৪৯ বলের মধ্যে। এনামুল তো ২৮ বলে হাফসেঞ্চুরি করেই মাঠ ছেড়েছেন।আরও পড়ুন: পাকিস্তান বধের পুরস্কার, র‍্যাঙ্কিংয়ে এগোলেন শান্ত-নাহিদরাসাভারে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আবাহনীর মাহফুজুর রহমান রাব্বি। রূপগঞ্জকে শুরুতে ১৪৭ রানে অলআউট করে দিয়ে ১৪৬ বল হাতে রেখে তারা তুলে নিয়েছে ৮ উইকেটের জয়। আরেকটি ৫ উইকেট সিটি ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের গোলাম কবিরের। ডিএল মেথডে ব্রাদার্স পেয়েছে ২৭ রানের জয়।৪টি ফাইফারের ভিড়ে চতুর্থ রাউন্ডে একমাত্র সেঞ্চুরিটি করেছেন অগ্রণী ব্যাংকের মাহফিজুল ইসলাম। দলকে ২৯৩ রানের সংগ্রহ এনে দিতে ওপেনিংয়ে নেমে ১৩৮ বলে ১২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। এরপর ডিএল মেথডে জয় তুলে নেন ৭৭ রানে।দিনের আরেক ম্যাচে সৈকত আলীর ৯০ বলে ৮৮ রানে ভর করে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ঢাকা লেপার্ডস। আগে ব্যাট করে গুলশান তুলেছিল ১৭৮ রান।

Go to News Site