Collector
আবারও পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র | Collector
আবারও পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র
Somoy TV

আবারও পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

পর্তুগালের ফুটবলে নতুন আলো ছড়াতে শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ১৫ বছর বয়সি এই তরুণ ফুটবলার আবারও ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে।পর্তুগিজ ফুটবল ফেডারেশন মঙ্গলবার (১২ মে) এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ১৯ থেকে ২৪ মে পর্তুগালের ব্রাগানসায় অনুষ্ঠিত হবে উয়েফা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট। সেখানে গ্রিস, ইতালি ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে পর্তুগাল।এরই মধ্যে বয়সভিত্তিক দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রোনালদো জুনিয়র। অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৬ ম্যাচে করেছেন ১ গোল। অনূর্ধ্ব-১৫ দলেও ছিল তার দারুণ পারফরম্যান্স।বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই বিভিন্ন ক্লাবের একাডেমিতে খেলেছেন তিনি। জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের পর বর্তমানে খেলছেন আল নাসরের যুব দলে। মূল দলের সঙ্গেও অনুশীলন করেছেন তিনি।আরও পড়ুন: গোলকিপারের ভুলে শিরোপা-উৎসবের অপেক্ষা বাড়লো রোনালদোদের শারীরিক শক্তি, গোল করার ক্ষমতা ও লড়াকু মানসিকতায় অনেকেই তার মধ্যে বাবার ছায়া দেখছেন।গত ফেব্রুয়ারিতে আলগার্ভ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং অক্টোবরে তুরস্কে অনুষ্ঠিত কনফেডারেশন কাপে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রোনালদো জুনিয়র। এছাড়া ক্রোয়েশিয়ায় একটি টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা রাখেন তিনি।

Go to News Site