Somoy TV
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষা চলাকালীন পুরাতন প্রশ্নপত্র ও লিখিত পরীক্ষার খাতাসহ দুই জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।বুধবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।আটকৃতরা হলেন, ওই এলাকার মোশারফ হোসেন ও জুলফিকার আলীর।জানা যায়, বুধবার দাখিল পরীক্ষা চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলী মাদ্রাসা কেন্দ্রের অদূরে কামদিয়া বাজার এলাকার একটি ধানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।এ সময় ওই ধানের গোডাউন থেকে পরীক্ষার পুরাতন প্রশ্নপত্র, লিখিত পরীক্ষার ৩টি খাতা, পুরাতন সাদা খাতাসহ বিভিন্ন কাগজ জব্দ করা হয়। আটক করা হয় ওই দুই জনকে।আরও পড়ুন: চাঁদা না দেয়ায় ইটভাটা দখলের অভিযোগ, প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মালিকবৈরাগিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক সবুজ মিয়া জানান, এ ঘটনায় তদন্ত চলছে। উদ্ধার খাতাগুলো যাচাইবাচাই করা হচ্ছে।
Go to News Site