Collector
ময়মনসিংহে ছিঁড়ে গেল তিস্তা এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ | Collector
ময়মনসিংহে ছিঁড়ে গেল তিস্তা এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ
Somoy TV

ময়মনসিংহে ছিঁড়ে গেল তিস্তা এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনাটি ঘটে।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে হঠাৎ জ নম্বর কোচের হোস পাইপ ছিঁড়ে যায়। এ ঘটনা ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনের পরিচালক ও রেলওয়েকর্মীরা পুনরায় হোসপাইটি ঠিক করলে ৭ টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।আরও পড়ুন: পাহাড়ি ঢলে প্লাবিত হালুয়াঘাটের নিম্নাঞ্চলতিনি আরও বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় হওয়ায় একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Go to News Site