Collector
নেগ্রেইরা ইস্যুতে পেরেজের বিস্ফোরক মন্তব্য, আইনি ব্যবস্থা নেয়ার হুমকি বার্সার | Collector
নেগ্রেইরা ইস্যুতে পেরেজের বিস্ফোরক মন্তব্য, আইনি ব্যবস্থা নেয়ার হুমকি বার্সার
Somoy TV

নেগ্রেইরা ইস্যুতে পেরেজের বিস্ফোরক মন্তব্য, আইনি ব্যবস্থা নেয়ার হুমকি বার্সার

আদালতে বিচারাধীন নেগ্রেইরা মামলাকে ঘিরে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ফ্লোরেন্টিনো পেরেজ। রিয়াল মাদ্রিদের সভাপতির দাবি, এটি 'বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির মামলা' এবং এ বিষয়ে উয়েফার কাছে ৫০০ পৃষ্ঠার একটি বিস্তারিত নথি জমা দেবে ক্লাবটি। তবে তার এমন বক্তব্য ভালোভাবে নেয়নি কাতালান ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটি জানিয়েছে, তারা পেরেসের মন্তব্য ও অভিযোগ পর্যালোচনা করছে এবং আইনি পদক্ষেপ নেয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।গণমাধ্যমের সামনে পেরেজ বলেন, নেগ্রেইরা মামলায় শুধু রিয়াল মাদ্রিদ নয়, আরও অনেক ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বার্সেলোনা দীর্ঘদিন ধরে সুবিধা পেয়ে এসেছে।পেরেজ বলেন, 'তিন বছর আগে আমরা নেগ্রেইরা মামলা সম্পর্কে জানতে পারি। ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি। তারা দুই দশক ধরে অর্থ দিয়েছে, কিন্তু এখন এই তৃতীয় দশকেও সেই একই রেফারি। আমরা উয়েফার কাছে একটি বিশদ নথি পেশ করব, যাতে তারা এই সমস্যাটির মূল থেকে সমাধান করতে পারে এবং বিশ্ব ফুটবলের স্বার্থে মামলাটির নিষ্পত্তি করতে পারে।'আরও পড়ুন: রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচনে পেরেজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, কে এই রিকেলমে? ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা। অভিযোগ, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার মালিকানাধীন প্রতিষ্ঠানে অর্থ পাঠায় বার্সেলোনা। যদিও ক্লাবটি দাবি করেছে, সেটি ছিল কেবল পরামর্শমূলক সেবার জন্য।এদিকে মাঠের ব্যর্থতা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন পেরেজ। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাওয়া রিয়াল সভাপতির অভিযোগ, রেফারিং সিদ্ধান্তের কারণে দলটি এই মৌসুমে ১৮ পয়েন্ট হারিয়েছে।

Go to News Site