Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে বুধবার (১৩ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।দাম বাড়ল কোরবানির পশুর চামড়ার, প্রতি বর্গফুট কত? আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা আর খাসিতে তিন টাকা বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৮ শিশু সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে সাত শিশু এবং নিশ্চিত হামে এক মিশু মারা যায়। বিস্তারিত পড়তে ক্লিক করুন। চট্টগ্রামে ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত মরদেহ, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টার দিকে পাহাড়তলী থানার বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ অনুযায়ী এটি একটি আত্মহত্যার ঘটনা। বিস্তারিত পড়তে ক্লিক করুন। একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক বৈঠকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ২৭তম বিসিএস: বঞ্চিত ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বিস্তারিত পড়তে ক্লিক করুন। কান উৎসব: ফরাসি সৈকতের নীল জলরাশিতে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট গতকাল ১২ মে থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। ফ্রান্সের মনোরম শহর কানস-এ বসেছে বিশ্ব সিনেমার এই মহাযজ্ঞ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও চলচ্চিত্রপ্রেমীরা একত্রিত হচ্ছেন সিনেমার উদযাপনে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site