Collector
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী | Collector
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
Somoy TV

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।প্রতিবেদন মতে, অস্ত্রোপচার ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বুধবার (১৩ মে) সকালে সোনিয়া গান্ধীকে গুরুগ্রামের মেদান্তা–দ্য মেডিসিটি হাসপাতালে নেয়া হয়। ৭৯ বছর বয়সি এই রাজ্যসভা সদস্য এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পাশাপাশি তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা চলছে। চলতি বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে মার্চ মাসে তীব্র জ্বরে আক্রান্ত হন তিনি। সে সময় তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির দূষিত পরিবেশের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

Go to News Site