Collector
ঈদে কার বাড়ি যাবে ১৮ লাখ টাকার ‘মামা ভাগনে’ | Collector
ঈদে কার বাড়ি যাবে ১৮ লাখ টাকার ‘মামা ভাগনে’
Somoy TV

ঈদে কার বাড়ি যাবে ১৮ লাখ টাকার ‘মামা ভাগনে’

বাগেরহাটে এবার কোরবানির হাট কাঁপাতে আসছে জেলার সবচেয়ে বড় পশু ‘মামা ভাগনে’। ১০ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার ১২০০ কেজি ওজনের ভাগনে এ ষাড়টির দাম হাঁকিয়েছেন ১০ লাখ টাকা। আর মামা নামের ১১০০ কেজি ওজনের ষাঁড়টি দাম হাকা হয়েছে ৮ লাখ টাকা। এই বিশাল আকৃতির ষাঁড় দুটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন বাগেরহাট সদর উপজেলার হাকিপুর গ্রামের নাজমা ডেইরি ফার্মে।জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের নাজমা ডেইরি ফার্মের মালিক শেখ ইব্রাহিম হোসেনের খামারেই জম্ম নেওয়া ‘মামা ভাগনে’ এখন বাগেরহাটের  সবচেয়ে বড় আকর্ষণ। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাড় দুটি প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার খড়, ঘাস ও ভূষিসহ দেশিয় খাবার খাওয়ানো হয়। পরম যত্নে লালন পালনে খামারে দায়িত্ব পালন করেন পরিবারের সকলে।ষাড় দুটির মধ্যে মাত্র ভাগ্নের বয়স ২ বছর ৫ মাস  ও  মামার বয়স ২বছর ৩ মাস।খামার মালিক শেখ ইব্রাহিম হোসেন বলেন, ‘আমি প্রায় ২০ বছর ধরে খামারে গাভী লালন পালন করছি। এ খামারেই জম্ম নেয় হলিস্টিন ফ্রিজিয়ান জাতের দুটি বকনা । ওই বকনা দুটি খামারের সবচেয়ে বড় গরু ‘মামা ভাগনে’। ঈদে ন্যায্য মূল্যে পেলে বিক্রি করে দিব। বাগেরহাট জেলার মধ্যে সবচেয়ে বড় গরু হলিস্টিন ফ্রিজিয়ান এই ‘মামা ভাগনে’ বলে জানান তিনি।খামার মালিক ইব্রাহিমের মা নাজমা বেগম বলেন, ‘ছোট বেলা থেকে ছাগল পালন করতাম। ছাগল থেকে গরু পালন করা শুরু করছি। একটা গরু দিয়ে শুরু করেছিলাম, এখন বড় দুটি গরুসহ মোট ১১ টা গরু আছে খামারে। তাদের সন্তানের মতোই লালন পালন করি।’আরও পড়ুন: বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরুবাগেরহাট ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট ইনচার্জ মো. মারুফ হোসেন বলেন, ‘আমরা নাজমা ডেইরি ফার্ম থেকে সব সময় দুধ নিয়ে থাকি। ফার্মে সব সময় প্রশিক্ষণ ও তাদের নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয় যাতে তারা লাভবান হয়।’বাগেরহাট প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী বলেন, ‘বাগেরহাটের হাকিমপুরে নাজমা ডেইরি ফার্মে জেলার সবচেয়ে বড় গরু দুটি রয়েছে। একটা ১১০০ কেজি, আরেকটা ১২০০ কেজি। খামারিরা আমাদের নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করতেছে। আশা করছি তারা ভালো দামে গরু দুটি বিক্রি করতে পারবে।’

Go to News Site