Jagonews24
ইতালি প্রতিনিধি ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় ১৭ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নিজ বাসাতেই এক বাংলাদেশি যুবকের হাতে তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের সঙ্গে সাব-টেন্যান্ট (ভাড়াটিয়া) হিসেবে একই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ইতালির স্থানীয় পত্রিকায় ‘লা নুওভা ভেনেজিয়া’ ১০ মে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। জানা গেছে, ঘটনার সময় কিশোরীর স্বামী বাসায় ছিলেন না। কিশোরী, তার স্বামী, তিন মাস বয়সী নবজাতক সন্তান এবং অভিযুক্ত যুবক একই বাসায় থাকতেন। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ওই যুবক কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার তিন মাস বয়সী সন্তান পাশের কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিল। সূত্র জানায়, ঘটনার পর আতঙ্কিত অবস্থায় কিশোরী নিজেই জরুরি সেবা সংস্থা কারাবিনিয়ারিকে ফোন করে সাহায্য চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য মেস্ত্রের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক পরীক্ষা ও মানসিক কাউন্সেলিং করা হয়। এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এমআরএম
Go to News Site