Collector
৩২তম বিসিএস ফোরামের সভাপতি রেজাউল সাধারণ সম্পাদক জোবায়ের | Collector
৩২তম বিসিএস ফোরামের সভাপতি রেজাউল সাধারণ সম্পাদক জোবায়ের
Jagonews24

৩২তম বিসিএস ফোরামের সভাপতি রেজাউল সাধারণ সম্পাদক জোবায়ের

শিক্ষা ক্যাডারের ৩২তম বিসিএস কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৯ মে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, (নায়েম) এ আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশাসন), মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জোবায়ের খাঁন যিনি অবসর সুবিধা বোর্ডে কর্মরত। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. খায়শেদ আলম (সহ-সভাপতি), কামরুন নাহার (সহ-সভাপতি), তামান্না সুলতানা (সহ-সভাপতি, ঢাকা মহানগর), এইচ. এম. আশিক মাহামুদ (সহ-সভাপতি, ঢাকা অঞ্চল), এসএম সাইফুদ্দিন (সহ-সভাপতি, চট্টগ্রাম অঞ্চল), সামসন হাঁসদা (সহ-সভাপতি, রাজশাহী অঞ্চল), মো. আমিনুল ইসলাম কর্নেল (সহ-সভাপতি, খুলনা অঞ্চল), সফিকুল ইসলাম (সহ-সভাপতি, সিলেট অঞ্চল), মো. সাইফুর রহমান ভূইয়া (সহ-সভাপতি, বরিশাল অঞ্চল), মো. মিজানুর রহমান (সহ-সভাপতি, রংপুর অঞ্চল) এবং শিল্পী রানী রায় (সহ-সভাপতি, ময়মনসিংহ অঞ্চল)। কমিটিকে দেশব্যাপী বিস্তৃত করতে প্রতিটি অঞ্চলের সভাপতিদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- জিনাত জাহান এবং মো. অলিউল ইসলাম। সাংগঠনিক সম্পাদক- হাসিনা ইসলাম, দপ্তর সম্পাদক- মো. ফেরদৌস পারভেজ; প্রচার সম্পাদক- রোকসানা আফরোজ; অর্থ সম্পাদক-এফ. এম. শাহাবুদ্দীন রুমন। অন্যান্য সম্পাদকীয় পদ- পল্লভী দেওয়ান (সমবায় ও কল্যাণ), মো. নূরুল হক (আইন) এবং মুরাদ খান (তথ্য ও প্রযুক্তি)। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শাহেদ শাহান। নবগঠিত এই কমিটির নেতারা জানান, ৩২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের অধিকার রক্ষা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে যাবেন। এমআরএম

Go to News Site