Collector
ফের কর্মবিরতিতে বেনাপোল বন্দরের কর্মচারীরা | Collector
ফের কর্মবিরতিতে বেনাপোল বন্দরের কর্মচারীরা
Somoy TV

ফের কর্মবিরতিতে বেনাপোল বন্দরের কর্মচারীরা

অধিকাল ভাতা (ওভারটাইম) বন্ধ এবং বকেয়া ভাতা পুনরায় চালুর দাবিতে আবারো কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদ।আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে অতিরিক্ত কর্মঘণ্টায় আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে গত ৩ মাসে ২ বার কর্মবিরতি পালন করে বন্দর কর্মচারীরা। বেনাপোল বন্দরের ট্রাফিক ইন্সেপেক্টর নাহিদ ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৯ মে থেকে ২১ মে কর্মবিরতির পালন হবে। পরবর্তীতে দাবি আদায় না হলে আবার ৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত কর্মঘণ্টায় পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করা হবে। দাবি আদায় পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান মিঞা জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী বন্দরে দৈনিক নির্ধারিত সময়ের বাইরে কাজের জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই অধিকাল ভাতা চালু ছিল। আরও পড়ুন: বেনাপোলে ৩ ট্রাকে এলো বিস্ফোরক দ্রব্য, সর্বোচ্চ সতর্কতা শুরুতে এটি ৪৮ ঘণ্টা নির্ধারিত থাকলেও ২০১২ সালের বোর্ড সভায় তা ৭২ ঘণ্টায় উন্নীত করা হয়, যা মন্ত্রণালয়ও অনুমোদন দেয়। তিনি অভিযোগ করেন, গত বছর নভেম্বর থেকে বেনাপোল স্থলবন্দরসহ বিভিন্ন স্থলবন্দরে এই অধিকাল ভাতা বন্ধ করে দেয়া হয়। এরপর বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা বলেন, কর্মচারীদের অধিকাল ভাতা ও বকেয়া পুনরায় চালু হলে তা ইতিবাচক হবে। আরও পড়ুন: বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থাগিত তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে এবং সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

Go to News Site