Collector
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু | Collector
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
Somoy TV

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার (১৩ মে) সন্ধ্যার আগে দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম একই গ্রামের মসলেম মোল্লার ছেলে। আরও পড়ুন: চাঁদপুরে মাঠে ধান সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু স্থানীয়রা জানান, বিকেলে নিজের পাটক্ষেতে সার দিতে যান শহিদুল ইসলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ বজ্র বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Go to News Site