Somoy TV
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাছে বিরাসার এলাকায় একটি ব্যাটারির ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) গভীর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলেওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরতলীর বিরাসার এলাকার ছোট্ট মিয়ার ব্যাটারি ভাঙ্গারীর গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা পুরাতন ব্যাটারি ও প্লাস্টিক সামগ্রীর কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আগুন নেভোনোর চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানটির মালিক ছোট্ট মিয়া কান্নায় ভেঙ্গে পরেন। এসময় তিনি দাবি করেন অগ্নিকাণ্ডের কারণে তার অন্তত ২ কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। আরও পড়ুন: জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে দেশ, ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে কর্মযজ্ঞ এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে সরাইল থেকে আরো দুইটি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটিতে দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কথা কাটাকাটির জেরে দ্বন্দ্ব, টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
Go to News Site