Collector
ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা | Collector
ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
Somoy TV

ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।বৃহস্পতিবার (১৪ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও পড়ুন: সাত-সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে কায়রো

Go to News Site