Collector
গাইবান্ধা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা | Collector
গাইবান্ধা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
Jagonews24

গাইবান্ধা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শহীদুজ্জামান সরকার শাহীনকে আহ্বায়ক, ইমাম হোসেন আলাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়ালিদ শাকিলকে সদস্য সচিব করা করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে এ কমিটি অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। কমিটিতে আরও আছেন যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারি, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, আরশাদ আইয়ুব জাহিদ। সদস্যসচিব ওয়ালিদ শাকিল বলেন, এখন দলের প্রতি দায়িত্ব আরও বাড়লো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, দল যেভাবে নির্দেশনা দেয় সেভাবে কাজ করতে। আনোয়ার আল শামীম/এনএইচআর/এমএস

Go to News Site