Jagonews24
ভোলায় তিনটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১৩ মে) রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে রাত ১২টার পর ভোলার পানপট্টি বাজার সংলগ্ন বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। কোস্টগার্ড কর্মকর্তা বলেন, এসময় সন্দেহজনক ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। জুয়েল সাহা বিকাশ/এনএইচআর/এমএস
Go to News Site