Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা শহরে গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুই দিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এতে সামিয়ক ভোগান্তিতে পরবেন ৪ হাজার ২০০ গ্রাহক। গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেমে লি.-এর আবিকা প্রধান মেহেদী হাসান। তিনি বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের স্বার্থে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে আবার গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।
Go to News Site