Collector
বিগ ব্যাশের দলের কোচ হচ্ছেন ফ্লিনটফ | Collector
বিগ ব্যাশের দলের কোচ হচ্ছেন ফ্লিনটফ
Somoy TV

বিগ ব্যাশের দলের কোচ হচ্ছেন ফ্লিনটফ

বড় এক চমক দিতে যাচ্ছে সিডনি থান্ডার। ইংল্যান্ডের কিংবদন্তি অ্যান্ড্রু ফ্লিনটফকে নিজেদের কোচ হিসেবে নিয়োগ দেয়ার দ্বারপ্রান্তে রয়েছে বিগ ব্যাশের দলটি।বৃহস্পতিবার (১৪ মে) প্রথম এই খবর প্রকাশ করে কোড স্পোর্টস। জানা গেছে, থান্ডারের নতুন মেন্টর হওয়ার দৌড়ে ফ্লিনটফই এগিয়ে ছিলেন এবং খুব শিগগিরই তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।ট্রেভর বেইলিসের সঙ্গে সম্পর্ক শেষ করার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল সিডনি থান্ডার। ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী কোচ বেইলিস পাঁচ বছর দলটির দায়িত্বে ছিলেন এবং ২০২৪-২৫ মৌসুমে দলকে বিগ ব্যাশের ফাইনালেও তুলেছিলেন। তবে ২০২৩-২৪ এবং ২০২৫-২৬ মৌসুমে থান্ডার টেবিলের তলানিতে শেষ করে।বেইলিস বিদায় নেওয়ার পর থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড বলেছিলেন, তারা ‘বিশ্বমানের টি-টোয়েন্টি কোচ’ খুঁজবে। শেষ পর্যন্ত ফ্লিনটফের মাঝেই সেই গুণের সন্ধান পেল দলটি। আরও পড়ুন: নারী দলের সাবেক উইকেটকিপারকে পুরুষদের ফিল্ডিং কোচ বানাল ইংল্যান্ড গত ১২ মাসে ফ্লিনটফ ইংল্যান্ড ‘এ’ দলের (ইংল্যান্ড লায়ন্স) কোচ হিসেবে কাজ করেছেন। গত গ্রীষ্মে অ্যাশেজ সফরের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরেও লায়ন্স দলকেও সামলান তিনি। এছাড়া ম্যাথু মট কোচ থাকাকালে ইংল্যান্ডের সাদা বলের দলেও পরামর্শক হিসেবে কাজ করেছেন ফ্লিনটফ।তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা খুব বেশি নয়। ২০২৪ ও ২০২৫ সালে নর্দান সুপারচার্জার্সের কোচ ছিলেন তিনি। কিন্তু ২০২৬ মৌসুমে দলের নতুন ভারতীয় মালিক সান গ্রুপের সঙ্গে চুক্তিতে সমঝোতা না হওয়ায় আর দায়িত্বে থাকছেন না তিনি। নতুন মালিকানায় দলটির নামও বদলে রাখা হয়েছে সানরাইজার্স লিডস।ফ্লিনটফের অধীনে সুপারচার্জার্স যথাক্রমে চতুর্থ ও তৃতীয় হয়েছিল। গত অক্টোবরে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে তিনি বলেছিলেন, কোচিং নিয়ে কখনও ভাবেননি। পরে সুপারচার্জার্সের ক্রিকেট পরিচালক ও বর্তমান ইংল্যান্ড নির্বাচক মার্কাস নর্থ হঠাৎ ফোন করে আগ্রহ যাচাই করলে তিনি কোচিংয়ে আসার সিদ্ধান্ত নেন।বিগ ব্যাশে খেলোয়াড় হিসেবেও অভিজ্ঞতা আছে ফ্লিনটফের। ২০১৪-১৫ মৌসুমে তিনি ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন। মাত্র সাতটি ম্যাচ খেললেও সেটিই ছিল তার ২০ বছরের পেশাদার ক্যারিয়ারের শেষ দল। আরও পড়ুন: আইপিএলে কোহলির নবম সেঞ্চুরি, কলকাতাকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরুকোচ হিসেবে ফ্লিনটফের প্রথম বড় সিদ্ধান্তগুলোর একটি হতে পারে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে। এপ্রিল মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হন ওয়ার্নার। আগামী ২৪ জুন মামলাটি আবার আদালতে উঠলে তিনি দোষ স্বীকার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।ফ্লিনটফের সম্ভাব্য নিয়োগের মাধ্যমে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের পুরুষ দলের কোচিং কাঠামো প্রায় সম্পূর্ণ হবে। এর আগে এই মাসেই জেমস হোপসকে বিগ ব্যাশের জন্য সিডনি সিক্সার্সের কোচ করা হয়েছে এবং ব্রাড হ্যাডিনকে দেয়া হয়েছে নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচের দায়িত্ব। যদিও জর্জ শিপার্ডের চুক্তির এখনও এক বছর বাকি ছিল।এছাড়া হ্যাডিনের অধীনে নিউ সাউথ ওয়েলস তাদের নতুন সহকারী কোচও ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ান সাবেক ওডিআই ব্যাটার পিটার ফরেস্ট এবং নিউ সাউথ ওয়েলস, সিক্সার্স ও থান্ডারের সাবেক উইকেটকিপার-ব্যাটার ড্যানিয়েল স্মিথকে নিয়োগ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সিডনির প্রিমিয়ার ক্রিকেটে কোচিং সাফল্যের কারণেই তারা এই সুযোগ পেয়েছেন।

Go to News Site