Somoy TV
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামে এক চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশা জঙ্গলে ফেলে গেছে। মরদেহের পাশেই পড়েছিল নারীর ওড়না জুতা ও চুলের ব্যান্ড।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।নিহত মেহেদী হাসান আসিফ (২২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।আরও পড়ুন: গাজীপুরে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইনিহতের মা আছমা বেগম আহাজারি করে বলেন, ‘বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় ছেলে। প্রতিদিনের মতো রাত ১১টার মধ্যে বাড়ি ফেরে। গত রাতে ছেলে বাড়ি না ফেরায় তাকে কল করা হয়। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খোঁজাখোঁজি শুরু হয়। পরে ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কে জানি ছেলের অটোরিকশা ফেলে গেছে। তারপর থেকে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে। সকালে একপর্যায়ে বগারভিটা এলাকায় ছেলের গলাকাটা মরদেহ দেখতে পাই।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের গলাকাটা হয়েছে। পাশেই নারীর ওড়না জুতা, চুলের ব্যান্ড পাওয়া গেছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’
Go to News Site