Collector
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: কর্মসূচি স্থগিত করল জাকসু | Collector
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: কর্মসূচি স্থগিত করল জাকসু
Somoy TV

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: কর্মসূচি স্থগিত করল জাকসু

বহিরাগত কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তবে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাবির কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।বৃহস্পতিবার (১৪ মে) সকালে  সংগঠনটির ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার রাতজুড়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীরা দ্রুত বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান। আরও পড়ুন: জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল অভিযোগ অনুযায়ী, গত ১২ মে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বলা হয়, এক বহিরাগত যুবক ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবকটি।

Go to News Site