Somoy TV
অস্থির সময় পার করছে রিয়াল মাদ্রিদ। একে তো টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন কাটাচ্ছে লস ব্লাঙ্কোরা, তার সঙ্গে যোগ হয়েছে সংবাদমাধ্যমে আসা একের পর এক বিব্রতকর খবর। ড্রেসিংরুমে খেলোয়াড়দের মারামারির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে স্পেনের সফলতম ক্লাবটি। যার প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।টালমাটাল পরিস্থিতির মধ্যে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। একই সঙ্গে নেগ্রেইরা কাণ্ডের প্রসঙ্গও টেনেছেন এই স্প্যানিশ কোচ। আরবেলোয়া বলেন, 'আমরা সবাই জানি গত ২০ বছরে কী ঘটেছে। অবিশ্বাস্য ব্যাপার হলো, ফুটবলে আইন ও ন্যায়বিচার রক্ষার জন্য একমাত্র রিয়াল মাদ্রিদই লড়ছে।'পেরেজ গত মঙ্গলবার (১২ মে) এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, সংবাদমাধ্যম রিয়াল মাদ্রিদের প্রতি অন্য ক্লাবগুলোর তুলনায় ভিন্ন আচরণ করে। এ বিষয়ে আরবেলোয়া মন্তব্য করেন, 'গতকাল সভাপতির বক্তব্য যে কোনো রিয়াল মাদ্রিদ সমর্থক শুনে একমত হবেন যে তিনি ক্লাবের সদস্যদের স্বার্থ রক্ষা করছেন। একই সঙ্গে সবাই বুঝতে পারেন, বিশ্বের অন্যান্য ক্লাবের তুলনায় রিয়াল মাদ্রিদের সঙ্গে আলাদা আচরণ করা হয়।' আরও পড়ুন: টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজিকোচ সংকটের ধারণাকেও উড়িয়ে দেন। তিনি বলেন, 'আমরা নাকি তলানিতে পৌঁছে গেছি, এ কথা শুনে আমি অবাক হই। তাহলে অন্য ক্লাবগুলোর অবস্থা কী? আমরা তো ৫০ বছর ধরে শিরোপাহীন ছিলাম না। রিয়াল মাদ্রিদ আজ যেখানে আছে, তা উচ্চ মানসিকতা, দুর্দান্ত ব্যবস্থাপনা এবং অসাধারণ খেলোয়াড়দের কারণেই। গ্রীষ্মে আমরা বিশ্লেষণ করব কোথায় উন্নতি করা যায়।'এছাড়া তিনি রিয়ালের প্রতি 'দ্বৈত মানদণ্ড' প্রয়োগের অভিযোগও তোলেন। আরবেলোয়ার ভাষায়, 'এটা সবসময়ই ছিল। আমরা দুই বছর শিরোপা জিতিনি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু কত দল এর চেয়ে বেশি সময় শিরোপাহীন থেকেছে? সাম্প্রতিক বছরগুলোতে আমরা যতগুলো ইউরোপিয়ান কাপ জিতেছি, ততগুলো কত দল জিতেছে? সমর্থকেরা বোকা নন। তাদের কষ্ট দেয় প্রতিদিনের সেই নেতিবাচক আচরণ, যা অনেকের কাছ থেকে আসে।' আরও পড়ুন: মেসি ম্যাজিকে ইন্টার মায়ামির দারুণ জয়নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনাও উড়িয়ে দেন আরবেলোয়া। তিনি বলেন, 'আমি প্রশ্নগুলো বুঝতে পারছি, তবে আশা করি আপনারা আমার সিদ্ধান্তকে সম্মান করবেন। এখন আমি শুধু আগামীকালের ম্যাচ, তারপর সেভিয়া এবং এরপর অ্যাথলেটিক ম্যাচ নিয়েই ভাবতে চাই।'তিনি আরও জানান, লিগ মৌসুম শেষ হলে ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কথা বলবেন।
Go to News Site