Somoy TV
২০২৩ সালে আল নাসরে যোগ দেয়ার পর এই প্রথম সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু মঙ্গলবার (১২ মে) আল হিলালের বিপক্ষে ১-১ গোলের নাটকীয় ড্রয়ের ফলে সেই অপেক্ষা আরও অন্তত এক ম্যাচের জন্য দীর্ঘ হয়েছে।৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর। তবে করিম বেনজেমাদের দল এখনও চোখ রাঙাচ্ছে। এক ম্যাচ কম খেলে আল হেলালের সংগ্রহ ৭৮ পয়েন্ট। ফলে আল হিলালের সামনে এখনও সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে। তাই প্রশ্ন উঠছে, রোনালদোর স্বপ্নপূরণে হবে তো?চ্যাম্পিয়ন হতে আল নাসরের কী দরকার?ম্যাচের ৩৭তম মিনিটে মোহামেদ সিমিকান গোল করে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন, আর তখন মনে হচ্ছিল শিরোপা উদযাপন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অতিরিক্ত সময়ের ৯ম মিনিটে গোলরক্ষক বেন্তোর ভয়াবহ ভুলে সমতাসূচক গোল হজম করে বসে দলটি। ফলে উৎসব পিছিয়ে যায়। আরও পড়ুন: লাৎসিওকে হারিয়ে ইতালিয়ান কাপ জিতল ইন্টার, ফিরল ২০১০ সালের স্মৃতিতবে স্বস্তির বিষয় হলো, লিগের ভাগ্য এখনও পুরোপুরি আল নাসরের নিজের হাতেই আছে। আগামী ২১ মে দামাক ক্লাবের বিপক্ষে নিজেদের মাঠে জয় পেলেই শিরোপা উৎসব করতে পারবে রোনালদোর দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াদের আলআওয়াল পার্ক স্টেডিয়ামে। ফলে গ্যালারিতে থাকবে সমর্থকদের পূর্ণ সমর্থন। আল-হিলালের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন রোনালদো।তিনি লিখেছেন, 'স্বপ্ন খুব কাছেই। মাথা উঁচু রাখো, আমাদের আর মাত্র এক ধাপ যেতে হবে! আজকের অসাধারণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ!'তবে, ম্যাচ ড্র করলেও আল নাসরের শিরোপা জেতার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অবশ্য শেষ ম্যাচের আগে আল-হিলাল ব্যবধান কমিয়ে মাত্র দুই পয়েন্টে নিয়ে আসতে পারে। যদি রোনালদোরা নিজেরা না জিততে পারে, তাহলে তাদের আশা করতে হবে যে বেনজেমারা শেষ দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট তুলতে না পারে। আল হিলাল শেষ দুই ম্যাচে খেলবে নিওম এসসি এবং আল ফায়হার বিপক্ষে। আরও পড়ুন: ফুটবলে আইন ও ন্যায়বিচার রক্ষার জন্য রিয়াল মাদ্রিদ একাই লড়ছে: আরবেলোয়াদুই দল সমান পয়েন্টে শেষ করলেও শিরোপার নিশ্চয়তা থাকছে না। কারণ সৌদি লিগে শিরোপা নির্ধারণ হয় হেড-টু-হেড ফলাফলের ভিত্তিতে। আর সেখানে সুবিধাজনক অবস্থানে নেই রোনালদোর দল, কারণ প্রথম লেগে তারা প্রতিদ্বন্দ্বীদের কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল। সেক্ষেত্রে লিগ শিরোপা বেনজেমাদের ঘরেই যাবে।সৌদি প্রো লিগের শেষ পর্যায়ে এসে শিরোপা লড়াই জমে ওঠায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে পারছেন সমর্থকরা। আর রোনালদোর অপেক্ষার প্রহর বাড়ছে এশিয়ায় প্রথম শিরোপার।
Go to News Site