Somoy TV
গাজীপুরের টঙ্গীতে নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।মৃতরা হলেন: রাজধানীর তুরাগ থানার ইদ্রিস মিয়ার ছেলে ইমরান হোসেন (১৬) এবং একই এলাকার রানা মিয়ার ছেলে নোমান (১৬)।আরও পড়ুন: হেঁটে মাতামুহুরী নদী পার হওয়ার চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যুগাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, ইমরান ও নোমান বন্ধুদের সঙ্গে নৌকা নিয়ে তুরাগ নদীতে গোসল করতে যায়। বুধবার রাতে তুরাগ নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
Go to News Site