Somoy TV
ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাজ্যের ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চান্দৌলি ও সোনভদ্র জেলাসহ বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, প্রবল ঝড়ের মধ্যে টিনের ছাউনি আঁকড়ে থাকা এক ব্যক্তি বাতাসে উড়ে যাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বারেলি জেলার ভামোরা এলাকার বাবিয়ানা গ্রামের বাসিন্দা নানহে মিঞা একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। হঠাৎ ঝড়ের তীব্রতা বেড়ে গেলে তিনি অনুষ্ঠানস্থলের একটি বড় টিনের চালের নিচে আশ্রয় নেন। প্রতিবেদনে বলা হয়, ঝোড়ো বাতাসের গতি এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে টিনের কাঠামো দুলতে শুরু করে। নিজেকে রক্ষার চেষ্টা করতে গিয়ে টিনের চালার একটি অংশ শক্ত করে ধরে ছিলেন নানহে মিঞা। কিন্তু প্রবল ঝড়ে পুরো কাঠামো উপড়ে গেলে সেটির সঙ্গে তিনিও প্রায় ৫০ ফুট ওপরে আকাশে ছিটকে যান। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করল বিজেপি ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ড ধরে তিনি টিনের সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছেন। পরে প্রায় ৩০০ মিটার দূরের একটি মাঠে গিয়ে ছিটকে পড়েন।A dramatic video from UP's Bareilly has surfaced, showing a man being violently tossed several feet into the air by powerful winds during a severe storm. Clinging desperately to a tin shade, the victim was suddenly hurled skyward before crashing back to the ground. pic.twitter.com/23InPSYN4f— Piyush Rai (@PiyushRaiUP65) May 14, 2026 ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বারেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুই হাত ও দুই পায়ে একাধিক হাড় ভেঙেছে। তবে আশ্চর্যজনকভাবে তিনি প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনার এক পোস্টে জানিয়েছেন, বুধবারের প্রতিকূল আবহাওয়ায় রাজ্যে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে আহত হয়েছেন আরও ৫৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৭টি বাড়ি এবং মারা গেছে ১১৪টি গবাদিপশু। আরও পড়ুন: বন্দিজীবন কেমন? ২ হাজার টাকার বিনিময়ে জানার সুযোগ দিচ্ছে ভারতের জেল টেলিভিশনে প্রচারিত বিভিন্ন দৃশ্যে দেখা গেছে, দমকা হাওয়ায় গাছ ও বিলবোর্ড উপড়ে সড়কে পড়ে আছে। অনেক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের এক ত্রাণ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গাছ উপড়ে পড়া এবং বাড়ির দেয়াল ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং আর্থিক সহযোগিতা দেয়ার নির্দেশ দিয়েছেন।
Go to News Site