Collector
২০২৭ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ | Collector
২০২৭ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ
Somoy TV

২০২৭ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ

আগামী ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ওই বছরের ৬ জুন থেকে শুরু হবে এ পরীক্ষা।বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের প্রস্তাবিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে। প্রথম দিন সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুন বাংলা ২য় পত্র, ১০ জুন ইংরেজি ১ম পত্র, ১২ জুন ইংরেজি ২য় পত্র এবং ১৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষাগুলো যথাক্রমে ১৭ জুন, ২৩ জুন এবং ১ জুলাই অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এ ছাড়া, ১৮ জুলাইয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি পত্র থাকবে এবং এটি শেষ করতে ২১ দিন সময় লাগবে। উভয় পরীক্ষার ক্ষেত্রেই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। তত্ত্বীয় পরীক্ষার জন্য নির্ধারিত উত্তরপত্র ব্যবহার করতে হবে এবং কোনোভাবেই ব্যবহারিক উত্তরপত্র তত্ত্বীয় পরীক্ষায় ব্যবহার করা যাবে না। আরও পড়ুন: ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা তবে ২০২৭ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনও চূড়ান্ত না হওয়ায় রুটিনের তারিখে পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।

Go to News Site