Collector
রিয়েলমির নতুন ইয়ারবাডে পাবেন এআই সাপোর্ট | Collector
রিয়েলমির নতুন ইয়ারবাডে পাবেন এআই সাপোর্ট
Jagonews24

রিয়েলমির নতুন ইয়ারবাডে পাবেন এআই সাপোর্ট

একসঙ্গে একাধিক নতুন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি। এর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে রিয়েলমি বাডস এয়ার ৮ প্রো। এরইমধ্যে অফিসিয়াল টিজার ও প্রোডাক্ট পেজের মাধ্যমে ডিভাইস দুটির গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নতুন রিয়েলমি বাডস এয়ার ৮ প্রো-তে থাকছে উন্নতমানের ৫৫ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি, যা ৫,০০০ হার্জ পর্যন্ত নয়েজ রিডাকশন ব্যান্ডউইথ সমর্থন করবে। সংস্থার দাবি, এতে ডুয়াল ডিএসি ড্রাইভার ব্যবহার করা হয়েছে এবং এটি হাই-রেস অডিও ওয়্যারলেস ও এলএইচডিসি অডিও কোডেক সমর্থন করবে। পাশাপাশি ২৪-বিট অডিও ডেপথ, ১৯২কিলোহার্জ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ ১এমবিপিএস ট্রান্সমিশন স্পিডও মিলবে। ইয়ারবাডটিতে এআই কল নয়েজ ক্যান্সেলেশন সুবিধাও থাকবে। প্রতিটি ইয়ারবাডে তিনটি করে মোট ছয়টি মাইক্রোফোন এবং বোন-কন্ডাকশন ভয়েজ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বাতাসের শব্দ কমাতে সাহায্য করবে। এছাড়া এতে অ্যাডাপ্টিভ এএনসি, থ্রিডি স্পাটিয়াল অডিও এবং পার্সনালাইজড সাউন্ড টিউনিং সুবিধাও যুক্ত করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও বড় দাবি করেছে রিয়েলমি। এএনসি বন্ধ রেখে এএসি প্লেব্যাকে চার্জিং কেসসহ সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে এএনসি ও এলএইচডিসি চালু থাকলে ব্যাটারি ব্যাকআপ প্রায় ২০ ঘণ্টায় নেমে আসবে। এছাড়া ৪৫এমএস লো-ল্যাটেন্সি গেমিং মোড, টাচ কন্ট্রোল, একসঙ্গে তিনটি ডিভাইসে কানেক্ট করার সুবিধা এবং IP55 রেটিংও থাকছে। রিয়েলমি লিঙ্ক অ্যাপের মাধ্যমে ৩০টির বেশি ভাষায় লাইভ ট্রান্সলেশন ও এআই কোয়েশ্চেন অ্যান্সারিং সুবিধাও পাওয়া যাবে। আরও পড়ুনএক গ্যাজেটেই পাবেন একাধিক ফিচার১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড কেএসকে

Go to News Site