Collector
পরীক্ষার পর ভর্তির গ্যাপ না থাকলে কোচিং এমনিই বন্ধ হয়ে যাবে | Collector
পরীক্ষার পর ভর্তির গ্যাপ না থাকলে কোচিং এমনিই বন্ধ হয়ে যাবে
Jagonews24

পরীক্ষার পর ভর্তির গ্যাপ না থাকলে কোচিং এমনিই বন্ধ হয়ে যাবে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর ভর্তির জন্য কোনো গ্যাপ (ফাঁকা সময়) না রাখলেই কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যাবে বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোচিং সেন্টারগুলোকে তো আমরা স্বীকৃতি দেইনি। তারা তো রেজিস্ট্রার্ড না। তারা আমার অধীনে চলছে না। তারা নিজেরাই চলছে, ছাত্র-ছাত্রীরাও সেখানে যাচ্ছে। আমরা যেটা করতে পারি তা হলো- কোনো পরীক্ষার পর ভর্তির জন্য কোনো গ্যাপ রাখবো না। গ্যাপ না রাখলেই দেখবেন কোচিং সেন্টার এমনিই বন্ধ হয়ে যাবে। পরীক্ষার পর দ্রুত পরবর্তী স্তরে ভর্তি হয়ে গেলে শিক্ষার্থীরা কোচিংয়ে যাবে কখন? তখন কোচিং ব্যবসাও চলবে কীভাবে? মন্ত্রী বলেন, কোচিং বন্ধের পর কী হবে? তখন ইন হাউজ কোচিং হবে, শিক্ষকরা ক্লাসে বাড়তি সময় দিয়ে পড়াবেন। কোনো ঘাটতি আর থাকবে না। কিন্তু কোচিং সেন্টার নিয়ে আমরা সরাসরি কোনো নির্দেশনা দিতে পারি না। আরও পড়ুনদুই বছর পর থেকেই এসএসসি-এইচএসসি হবে ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জানুয়ারি  বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় শিক্ষামন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা জুনে শুরু করার ঘোষণা দেন। তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বর শেষ হতেই; অর্থাৎ জানুয়ারিতে নেওয়া হচ্ছে। সেশন গ্যাপ কমে আসছে। এরা যখন এইচএসসি পরীক্ষা দেবে, তখন ডিসেম্বরেই এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে। কোনো গ্যাপ থাকবে না। সেজন্য আমরা বলছি, আর মাত্র দুই বছর পরই আমরা এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নিতে পারবো। তখন কারও আপত্তি থাকবে না। এএএইচ/কেএসআর

Go to News Site