সংসারের চাপে থেমে গিয়েছিল পড়াশোনা। সপ্তম শ্রেণির গণ্ডি পেরোনোর আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয় ফুলঝুড়ি বেগমকে। এরপর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। কিন্তু মনের ভেতরে লালিত শিক্ষার স্বপ্ন মুছে যায়নি।