Collector
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী | Collector
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
Jagonews24

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই জোটের অন্তর্ভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নেবেন। খবর বিবিসির। এই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ এবং উত্তেজনা নিরসনের বিষয়টি সদস্য দেশগুলোর মধ্যে গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে। বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট ব্রিকস। এই গোষ্ঠীর মূল সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। টিটিএন

Go to News Site