Collector
গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকি | Collector
গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকি
Jagonews24

গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকি

গ্রীষ্মের তীব্র তাপদাহ শুধু মানুষের শরীরের জন্যই নয়, ক্ষতিকর হতে পারে স্মার্টফোনের জন্যও। বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর একটি। ব্যাংকিং, যোগাযোগ, কাজ, বিনোদন সবকিছুই এখন অনেকটা ফোননির্ভর। কিন্তু অতিরিক্ত গরমে ফোনের ব্যাটারি, প্রসেসর এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ মারাত্মক চাপে পড়ে। অনেক সময় অতিরিক্ত তাপের কারণে ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ব্যাটারি ফুলে ওঠা এমনকি বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন সাধারণত ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালোভাবে কাজ করে। এর বেশি তাপমাত্রায় দীর্ঘ সময় ব্যবহার করলে ব্যাটারির রাসায়নিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাই গরমের সময় কিছু সতর্কতা মেনে চলা জরুরি। সরাসরি রোদে ফোন ব্যবহার করবেন না অনেকেই বাইরে রোদে দাঁড়িয়ে দীর্ঘ সময় ভিডিও দেখা, গেম খেলা বা ভিডিও কল করেন। এতে ফোন দ্রুত গরম হয়ে যায়। বিশেষ করে সূর্যের আলো সরাসরি ফোনের ওপর পড়লে ডিভাইসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তাই রোদে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার না করাই ভালো। চার্জে লাগিয়ে ফোন ব্যবহার এড়িয়ে চলুন গরমের সময় চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে ডিভাইস দ্বিগুণ গরম হয়। কারণ তখন একদিকে চার্জিংয়ের চাপ, অন্যদিকে প্রসেসরের কাজ-দুটোই একসঙ্গে চলে। এতে ব্যাটারির ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গেমিং বা ভিডিও স্ট্রিমিং করলে অতিরিক্ত তাপ তৈরি হয়, যা বিপজ্জনক হতে পারে। আসল চার্জার ব্যবহার করুন নকল বা নিম্নমানের চার্জার অনেক সময় অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ করে, যা ব্যাটারিকে অস্বাভাবিকভাবে গরম করে তোলে। তাই সবসময় ব্র্যান্ডের অফিসিয়াল বা মানসম্মত চার্জার ব্যবহার করা উচিত। এতে ব্যাটারির আয়ু যেমন বাড়বে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও কমবে। ফোন গরম হলে কভার খুলে ফেলুন অনেক মোটা বা নিম্নমানের ফোন কভার তাপ বের হতে বাধা দেয়। ফলে ফোনের ভেতরের গরম দ্রুত বের হতে পারে না। যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে কিছু সময়ের জন্য কভার খুলে রেখে দিন। এতে ডিভাইস দ্রুত ঠান্ডা হতে সাহায্য পাবে। গাড়ির ভেতরে ফোন ফেলে রাখবেন না রোদে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতরের তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়। এমন পরিবেশে ফোন রেখে দিলে ব্যাটারি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে এতে ব্যাটারি ফুলে ওঠা বা বিস্ফোরণের ঝুঁকিও তৈরি হয়। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন পেছনে একসঙ্গে অনেক অ্যাপ চালু থাকলে ফোনের প্রসেসর বেশি কাজ করে এবং ডিভাইস গরম হয়। তাই ব্যবহার না করা অ্যাপ বন্ধ রাখুন। পাশাপাশি নিয়মিত ফোন রিস্টার্ট করলে পারফরম্যান্সও ভালো থাকে। গেমিং ও ভারী কাজ সীমিত করুন দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও এডিটিং বা ভারী অ্যাপ ব্যবহার করলে ফোনের সিপিইউ ও জিপিইউ অতিরিক্ত গরম হয়ে যায়। গরমের দিনে এসব কাজ একটানা না করে বিরতি দিয়ে করা ভালো। পানির কাছে সাবধান থাকুন গরমে অনেকেই ঠান্ডা করার জন্য ফোন ফ্যানের সামনে বা ফ্রিজের কাছে রাখেন। কেউ কেউ আবার বরফের কাছেও রাখেন, যা বিপজ্জনক। হঠাৎ অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা ফোনের ভেতরে ঘনীভবন তৈরি করতে পারে এবং অভ্যন্তরীণ সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাটারি ফুলে গেলে দ্রুত ব্যবস্থা নিন যদি ফোনের পেছনের অংশ ফুলে যায়, স্ক্রিন উঠে আসতে শুরু করে বা অস্বাভাবিক গরম হয়, তাহলে দ্রুত ফোন ব্যবহার বন্ধ করুন। এটি ব্যাটারি ক্ষতির লক্ষণ হতে পারে। এমন অবস্থায় নিজে ব্যাটারি খোলার চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত। আরও পড়ুনঠকতে না চাইলে জানুন স্মার্টফোন কেনার ৭ টিপস১৫ হাজারের মধ্যে সেরা ৫ স্মার্টফোন  কেএসকে

Go to News Site